রাজধানীতে গ্যাসের প্রিপেইড মিটার বসবে: নসরুল হামিদ

ফাতেহ ডেস্ক

আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সর্বোচ্চ বরাদ্দ হতে পারে ৩০ হাজার কোটি টাকা। দাম সমন্বয় করা হবে গ্যাস-বিদ্যুতের। তাই, আগামী বছর গ্যাস-বিদ্যুতের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ রোববার সকালে সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় এসব কথা জানান তিনি।

এসময় তিনি বলেন, সারাদেশে সকল বাসায় প্রি-পেইড গ্যাস মিটার দেয়ার কাজ চলছে। গত বছরের চেয়ে এবার বিদ্যুতের অবস্থা অনেক ভালো জানিয়ে নসরুল হামিদ আশা করেন, ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ এবং গ্যাসের অবস্থা আরো ভালো হবে। সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আরো তিন বছর সময় লাগবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

আগের সংবাদত্রিদেশীয় সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে
পরবর্তি সংবাদশপথ নিলেন রুমিন ফারহানা