
ফাতেহ ডেস্ক
ঈদের ছুটি শেষে আজই প্রথম কর্মদিবস। সকাল থেকেই কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানী। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে ঈদ পরবর্তী কুশল বিনিময়ের চিত্র।
নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সচিব, উপসচিব ও সচিবালয়ের কর্মকর্তা ও কর্মীরা। বিদ্যুত ও গ্যাসের নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এছাড়াও, দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঈদের পর প্রথম দিন অফিস করেছেন নৌপরিবহন মন্ত্রীসহ আরো কয়েকজন মন্ত্রীও। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত চার জুন থেকে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানেই ছুটি ছিল।
