
ফাতেহ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহী নয় মিয়ানমার। বিকেলে, গণভবনে ত্রিদেশীয় সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এত রোহিঙ্গা বাংলাদেশে রাখা অসম্ভব। তাদের ফিরিয়ে দিতে চেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরো বলেন, পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজারে বিদেশি পর্যটকদের জন্য আলাদা এলাকা গড়ে তোলা হবে। এছাড়া, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। তিনি বলেন, হলি আর্টিজান ঘটনার পর জাপানের সঙ্গে তৈরি হওয়া ব্যবসায়িক সমস্যা কেটেছে।
ওআইসি সম্মেলনে এবার জঙ্গিবাদ ও রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেয়া হয়েছে।
