ভারতের সঙ্গে সব সমস্যার সমাধান হবে: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের সঙ্গে তিস্তা চুক্তিসহ বিদ্যমান সব সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, আশা করি সমস্যাগুলো একে একে সামাধান হবে।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে দেশবাসীকে অবহিত করতে রোববার (৯ জুন) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, শুধু তিস্তা তিস্তা করেন। আমাদের সমুদ্রীসীমা সমাধান করেছি। ছিটমহল বিনিময় করতে সক্ষম হয়েছি। আর পানি পানি করতে হবে না। আমরা ডেল্টা প্ল্যান নিয়েছি। নদীগুলো খনন করে এখন কতটা পানি ধরে রাখতে পারি সেই ব্যবস্থা করছি। তাদের কাছে চাইলাম পানি, দিলো বিদ্যুৎ। পানি তো আসবেই, এখন বিদ্যুৎ আসলো।

আগের সংবাদরোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আগ্রহী নয় মিয়ানমার: প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদ‘জঙ্গিবাদের সঙ্গে কওমি মাদরাসার ছাত্ররা জড়িত নয়’