শনির আখড়ায় বিস্ফোরণে নিহত ১

ফাতেহ ডেস্ক

রাজধানীর শনির আখড়ায় একটি চারতলা ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে ভবনের তৃতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ উদ্দিন টুপি ব্যবসায়ী। এছাড়া আহত হয়েছেন ভ্যান চালক সাইদুল, ফল ব্যবসায়ী জাকির ও বেকারি ম্যানেজার কামাল হোসেন। তাদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ভবনের একটি কক্ষের ভেতরে জমে থাকা গ্যাস বা বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ভবনটিতে এক্সিম ব্যাংকের শাখা রয়েছে। নিরাপত্তার স্বার্থে আশপাশের ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতর জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে।

আগের সংবাদসৌদি আরবের জিজান বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলা
পরবর্তি সংবাদসংসদে বাজেট অধিবেশন বসছে কাল