দুদকের কর্মকর্তার বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

ফাতেহ ডেস্ক

অবৈধ সম্পদ অর্জনে অভিযুক্ত ডিআইজি মিজানুর রহমান দুদকের অনুসন্ধান কর্মকর্তার বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার যে অভিযোগ তুলেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সোমবার সকালে জানিয়েছেন, ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত ডিআইজি মিজান রোববার একটি বেসরকারি টেলিভিশনে দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে গিয়ে অনুসন্ধান কর্মকর্তা দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নেন। টেলিভিশনে প্রচারিত ওই সংবাদে ঘুষ লেনদেনের সপক্ষে ডিআইজি মিজান ও এনামুল বাছিরের মোবাইল কথোপকথনের কয়েকটি অডিও ক্লিপও শোনানো হয়।

এই অভিযোগ ওঠার পর রোববারই দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখতকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গত ৩০ মে পুলিশ প্লাজায় ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্নার ব্যবসা প্রতিষ্ঠানে তদন্ত করতে যান দুদক পরিচালক এনামুল বাছির।

আগের সংবাদরূপপুর পারমাণবিক প্রকল্পে: অনুসন্ধানে বের হতে পরে বড় দুর্নীতি
পরবর্তি সংবাদদুর্ঘটনা কম, মৃত্যু বেশি: ওবায়দুল কাদের