
ফাতেহ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসকরা তাকে দেখে বের হয়ে বলেছেন, ‘খালেদা জিয়ার মাইল্ড স্ট্রোক হয়েছিলো।’
শনিবার বিকালে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে দেখতে যান তার চিকিৎসকরা। পরে কারা গার থেকে বের হয়ে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, ‘গত ৫ জুন মাইল্ডস্ট্রোক করে অজ্ঞান হয়ে পড়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’
এ সময় চিকিৎসকরা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
চিকিৎসক দলে মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী ছাড়াও ছিলেন- নিউরো সার্জন ওয়াহিদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবদুল কুদ্দুস ও ডা.মামুন রহমান।
