কিন্ডার গার্টেন স্কুলের আড়ালে মাদক ব্যবসা : স্কুল-মালিক গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

কিন্ডার গার্টেন স্কুলের আড়ালে ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে চলছে মাদকের ব্যবসা। মঙ্গলবার সকালে র‌্যাব সদস্যরা স্কুলটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় স্কুলের মালিক আবুল বাশার মোল্লাকে আটক করা হয়েছে।

ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুরে অবস্থিত মাতৃভূমি কিন্ডার গার্টেনে অভিযান চালানো হয়। অভিযানে কিন্ডার গার্টেন স্কুলের ভেতর থেকে ৫৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় স্কুলের মালিক আবুল বাশার মোল্লাকে আটক করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আবুল বাশার জানান, দীর্ঘদিন ধরে সে ফেনসিডিলের ব্যবসা করে আসছে। যশোর থেকে ফেনসিডিল এনে তার স্কুল কক্ষে রাখা হতো। সুবিধা মতো সময়ে দেশের বিভিন্ন স্থানে এসব ফেনসিডিল পাইকারী ও খুচরা বিক্রি করতো। আটক আবুল বাশারকে ফেনসিডিলসহ কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগের সংবাদস্বদেশ পরিবহনের চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ-চেষ্টা : চালককে গণধোলাই, জব্দ বাস
পরবর্তি সংবাদঘুষকাণ্ডে বরখাস্ত দুদক পরিচালক