
ফাতেহ ডেস্ক
চট্টগ্রামের সমাজকল্যাণ ও সেবামূলক অরাজনৈতিক সংগঠন আদর্শ নাগরিক ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে আদর্শ নাগরিক ফোরামের এক জরুরি সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম ওসমান গণির সভাপতিত্বে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সর্বসম্মতিক্রমে এম. এ রশীদকে সভাপতি এবং অ্যাডভোকেট নোমান আসকারী (দীদার)-কে সাধারণ সম্পাদক করে ২০১৯-২০২১ সেশনের জন্য ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম ওসমান গণিকে নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা হিসাবে মনোনীত করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন নূরুল হুদা, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুম ও ইমদাদুল হক। যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবদুল ওয়াদুদ, অর্থ সম্পাদক ডা: সৈয়দ মুহাম্মদ আসিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাঈদা বেগম, প্রচার ও দফতর সম্পাদক জয়নাল আবেদীন, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সাহাবুদ্দীন মজুমদার, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ খোরশেদুল আলম চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সালমা বেগম, কৃষি ও পরিবেশ সম্পাদক, জিয়াউর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো: আবদুল হান্নান ভূঞাঁ (শাহীন), জনসংযোগ ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ এবং নির্বাহী সদস্য হিসেবে আছেন ইঞ্জিনিয়ার রফিউল ইসলাম, রেজাউল করিম ও আমিনুল হক সিকদার
