গত তিন বছরের বাজেট

ফাতেহ ডেস্ক

বিগত তিন বছরের বাজেটে ছিলো, ২০১৬-১৭ সালের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি। ২০১৭-১৮ তে ৪ লাখ ২৬৬ কোটি। ২০১৮-১৯তে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি।

সম্ভাব্য বাজেট ২০১৯-২০ আছে, আকারে ধরা ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা।

জিডিপি প্রবৃদ্ধি ৮ ভাগের বেশি। মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশ।

বাড়ছে রাজস্ব আয়ের লক্ষমাত্রা, ২০১৭-১৮তে ২ লাখ ৮৭ হাজার ৯৯১ কোটি টাকা। ২০১৮-১৯তে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। ২০১৯-২০তে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা।

করমুক্ত আয়ের সীমা একই বৃত্তে ৪ বছর, ২০১৩-১৪ থেকে ২০১৪-১৫: ২ লাখ ২০ হাজার কোটি টাকা। ২০১৫-১৬ থেকে ২০১৯-২০: আড়াই লাখ কোটি টাকা।

এডিপিতে ধরা হয়েছে ২০১৯-২০তে ২০২৭২১ কোটি টাকা। ২০১৮-১৯-এ ১৭৩০০০ কোটি টাকা।

বাজেট ঘাটতি রয়েছে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি পূরণ (অভ্যন্তরীণ উৎস), ব্যাংক ঋণ ৬৫%, সঞ্চয়পত্র ৩৫%, অভ্যন্তরীণ: ৮৪ হাজার ৮০০ কোটি টাকা, বৈদেশিক: ৬০ হাজার ৫৮০ কোটি টাকা।

বাজেটে ভর্তুকি-বাজেটে ভর্তুকি বরাদ্দ রয়েছে বিদ্যুৎ ও জ্বলানী: ১৮৫০০ কোটি টাকা, কৃষি: ৯০০০ কোটি টাকা, ঋণ ও প্রনোদণা: ৯০০০, অন্যান্য: ৪৫০০ কোটি টাকা।

বাজেটে নতুন প্রনোদণা রয়েছে, স্টার্টআপ ফান্ড’ ১০০ কোটি টাকা, শস্য বিমা: একটি জেলায় পাইলট প্রকল্প, প্রবাসী আয়: ২৮০০ কোটি টাকা।

আগের সংবাদহজ ফ্লাইটে যাত্রীসীমা ৩০০ জন, সৌদির নির্দেশনায় বিপাকে বিমান
পরবর্তি সংবাদশেরপুরে গাছে বেঁধে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের অভিযোগ