‘খালেদা জিয়ার স্বাস্থ্য উন্নতির দিকে’

ফাতেহ ডেস্ক

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য উন্নতির দিকে। আজ তার দাঁতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ডায়াবেটিসও নিয়ন্ত্রণে আছে। এমনটা জানিয়েছেন বিএসএমএমইউ’র পরিচালক মাহবুবুল হক।

দুপুরে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালের কেবিন ব্লক থেকে এ ব্লকের দন্ত বিভাগে নেয়া হয়। সেখানেই সম্পন্ন হয় তার দাঁতের অস্ত্রোপচার।

গত পয়লা এপ্রিল কারাগারে থেকে হাসপাতালে নেয়া হয় তাকে। দুর্নীতির মামলার দণ্ডপ্রাপ্ত হয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।

আগের সংবাদযুদ্ধে না জড়ালেও আগ্রাসনের কড়া জবাব দিবে ইরান
পরবর্তি সংবাদবাজেটে দাম বাড়ছে যেসব পণ্যের