
ফাতেহ ডেস্ক
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি হিসেবে আরও অন্তত ছয় মাস দায়িত্ব পালন করবেন অমিত শাহ। নতুন সভাপতি নির্বাচনের বিষয়ে আজ বৈঠকে বসবেন দলটির শীর্ষ নেতারা।
২০১৮ সালে মেয়াদ শেষ হলেও, লোকসভা নির্বাচনের জন্য অমিত শাহকে সভাপতি পদে বহাল রাখে বিজেপি। নির্বাচনে অভাবনীয় সাফল্যের পুরস্কার হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান ৫৪ বছর বয়সী অমিত। তবে এই মুহূর্তে তার যোগ্য উত্তরসূরি না থাকায়, আবারো মেয়াদ বাড়ানো হচ্ছে তার।
তাই দলীয় বিভিন্ন পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত অমিতের নেতৃত্বেই চলবে বিজেপি। সভাপতি পদের মেয়াদ তিন বছর হলেও, দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে ২০১৪ সাল থেকেই এই পদে বহাল আছেন এই অমিত শাহ।
