শিক্ষা খাতে বাজেটের আকার কমেছে

ফাতেহ ডেস্ক

এবার শিক্ষা খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে ৬১ হাজার ১১৮ কোটি টাকা। যা মূল বাজেটের ১১ দশমিক ছয় আট শতাংশ। টাকার অঙ্কে বাজেটের আকার বাড়লেও গত বছরের চেয়ে শতাংশে কমেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এদিকে এবার বরাদ্দ থাকছে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব হয়। বাজেটের কিছু অংশ পড়ার পর অর্থমন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় বাকি বাজেট পেশ করেন প্রধানমন্ত্রী।

এবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে প্রস্তাব করা হয়েছে ২৯ হাজার ৬২৪ কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য ২০১৯ -২০ অর্থ বছরে ৭ হাজার ৪৫৪ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বাজেট প্রস্তাব হয়েছে ২৪ হাজার ৪০ কোটি টাকা।

বিশ্লেষকরা বলছেন, এবারের বাজেটে গত বছরের চেয়ে ৯ হাজার কোটি টাকা বেশি অর্থ বরাদ্দ হলেও মুল বাজেটের চেয়ে দশমিক ৪৩ শতাংশ কমেছে।

ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী, মূল বাজেটের ২০ শতাংশ শিক্ষায় বরাদ্দ রাখতে হবে। আর জিডিপির ৬ শতাংশ বরাদ্দ থাকতে হবে।

আগের সংবাদদাম বাড়বে স্মার্টফোনের
পরবর্তি সংবাদবিজেপি সভাপতিই থাকছেন অমিত শাহ