এবারের ঈদযাত্রায় প্রাণ হারিয়েছেন ২৯৮ জন, আহত ৮৬০

ফাতেহ ডেস্ক

সদ্য বিগত পবিত্র ঈদুল ফিতরে বাড়ি ফেরা এবং ঈদশেষে বাড়ি থেকে কর্ম স্থলে ফেরার যাত্রায় সড়ক, রেল ও নৌ-পথে মোট ২৫৬টি দুর্ঘটনায় ২৯৮ জন নিহত ও ৮৬০ জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ৩০ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৩ দিনে দেশের সড়ক মহাসড়কে ২৩২টি দুর্ঘটনায় ২৭৩ জন নিহত ও ৮৪৯ জন আহত হয়েছেন।

এ ছাড়া সড়ক, রেল ও নৌ-পথে সম্মিলিতভাবে ২৫৬টি দুর্ঘটনায় ২৯৮ জন নিহত ও ৮৬০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।

আগের সংবাদরেজিস্ট্রেশন ছাড়া অনলাইন পত্রিকা চলতে পারে না : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদ‘২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দুর্নীতির বার্ষিক বরাদ্দপত্র’