
ফাতেহ ডেস্ক
ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ঢাকার সাইবার ট্রাইবুনাল আদালতে নেয়া হয়েছে। ১২ টার কিছুক্ষণ আগে তাকে শাহবাগ থানা থেকে বের করে ভ্যানে তোলা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৬, ২৯ ও ৩১-এর তিনটি ধারায় মামলা আছে। এগুলোর মধ্যে ২৬ ও ৩১ ধারা দুটি জামিন অযোগ্য।
এদিকে সকালেই মোয়াজ্জেমকে সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে নিতে রোববার রাতে ফেনীর সোনাগাজী থানা পুলিশের তিন সদস্যের একটি দল ঢাকায় আসে। এর আগে, রোববার দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে।
যৌন হয়রানির অভিযোগ জানাতে গত ৫ এপ্রিল সোনাগাজী থানায় যান মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি।
এসময় নুসরাতের বক্তব্য নিজের মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে।
