মিশরের সাবেক প্রেসিডেন্ট কারারুদ্ধ মুরসির ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

মিশরের সাবেক প্রেসিডেন্ট ইখওয়ানুল মুসলিমিন (ব্রাদারহুড) নেতা কারারুদ্ধ মুহাম্মাদ মুরসি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন।

বিচার চলাকালীন অবস্থায় কিছুক্ষণ পূর্বে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মিশরের জাতীয় টিভি মুরসির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

২০১১ সালের আরব বসন্তে হোসনি মোবারকের দীর্ঘ ৩০ বছরের স্বৈরশাসনের অবসানের পর ২০১২ সালে গণতান্ত্রিকভাবে জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পরের বছরই ২০১৩ সালে তাঁকে মিশরের সেনাবাহিনী জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে বন্দীত্ব বরণে বাধ্য করে। নিষিদ্ধ ঘোষণা করা হয় তাঁর দল ইখওয়ানুল মুসলিমিনকে। তারপর থেকেই তিনি কারাগারে বন্দী আছেন। সয়ে গেছেন সিসি সরকারের নানা মাত্রিক নির্যাতন। দীর্ঘদিন যাবত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবশেষে আজ চির বিদায় জানালেন জুলুমের অভয়ারণ্য এই পৃথিবীকে।

আগের সংবাদশেষ ধাপে ২০ উপজেলায় ভোট কাল
পরবর্তি সংবাদমুরসির জানাজায় কেবল ভাই, পুত্র আর দুই আইনজীবীকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে জান্তা সরকার