টুইট বার্তায় যা বললেন মুরসির শোকাহত স্ত্রী

ফাতেহ ডেস্ক

মিসরের প্রথম গণতান্ত্রিক ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুতে তার শোকার্ত স্ত্রী সোমবার মুরসিকে ‘শহীদ’ লিখে টুইট করেন।

সাবেক এ প্রেসিডেন্ট গতকাল সোমবার আদালত কক্ষে তার বিরুদ্ধে বিচারের শুনানির সময় মৃত্যুবরণ করেন।

তিনি ২০১২ সালের ১২ জুন হোসনি মোবারক গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হলে গণতান্ত্রিক নির্বাচনে জয় লাভ করে এক বছর দেশ পরিচালনা করেন। পরে আবদুল ফাত্তাহ আল সিসির নেতৃত্বাধীর সেনাবাহিনীর অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন।

সিসি ক্ষমতাগ্রহণের পরে মুরসির শতাধিক সমর্থককে সহিংসতার অভিযোগে ফাঁসি দেন। এছাড়া হাজার হাজার সমর্থককে কারাগারে আটকে রাখেন। সম্প্রতি মুরসির দল ব্রাদারহুডকে আনুষ্ঠানিকভাবে মিসরের সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে।

সেনা অভ্যুত্থানে মুরসি গ্রেফতার হলে তাতে যুক্তরাষ্ট্র উষ্ণ ভূমিকা পালন করে। ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেনাসমর্থিত মিসরের সিসি সরকারকে সমর্থন করেন।

আগের সংবাদসময় কমছে পাবলিক পরীক্ষার
পরবর্তি সংবাদএকনেকে ৮ হাজার ৫৩ কোটি টাকা ব্যয়ে ১১ প্রকল্পের অনুমোদন