মিয়ানমারে রোহিঙ্গা সংকট নিরসনে ব্যর্থতা স্বীকার জাতিসংঘের

ফাতেহ ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ব্যর্থতার দায় স্বীকার করেছে জাতিসংঘ। সংস্থাটির অভ্যন্তরীণ ৩৬ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা সংকট ইস্যুতে কিছু ভুল করেছে জাতিসংঘ।

২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত মিয়ানমার নিয়ে জাতিসংঘের কর্মকাণ্ড পর্যালোচনা করতে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস চলতি বছরের শুরুতে গুয়াতেমালার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ দূত গার্ট রোজেনথালকে নিয়োগ দেন। প্রতিবেদনে রোজেনথাল জানান, সমন্বিত পরিকল্পনা না থাকায় ও নিরাপত্তা পরিষদের যথেষ্ট সমর্থন না পাওয়ায় সংকট আরও ঘনীভূত হয়েছে।

এ কারণেই ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা হত্যাযজ্ঞ ঠেকাতে পারেনি সংস্থাটি। রোজেনথাল আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের বিষয়ে কি ধরণের পদক্ষেপ নেবে, তা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে ছিলেন জাতিসংঘের কর্মকর্তারা।

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর নির্যাতনের পরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেন সাত লাখেরও বেশি রোহিঙ্গা।

আগের সংবাদঢাবি ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, যুবক আটক
পরবর্তি সংবাদউমাইয়া মসজিদ : হাজার বছরের ইতিহাসের সাক্ষী