
ফাতেহ ডেস্ক
সরকারের ফরমায়েশ অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান কমিশনে পরিবর্তন এনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন তিনি।
ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গীতে দুপুরে কর্মী সভায় তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল অভিযোগ করেন, আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রায় দিচ্ছে আদালত। এ কারণেই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না খালেদা জিয়া।
প্রশাসনকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে বলেও অভিযোগ তার। সরকারের বিরুদ্ধে আন্দোললনের জন্য দলের নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
