
ফাতেহ ডেস্ক
আজ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০০৫ সালের পর এটিই প্রথম কোনো চীনা প্রেসিডেন্টের উত্তর কোরিয়া সফর। সফরে চেয়ারম্যান কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন শি জিনপিং।
উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্য সহযোগী চীন। তাই এ সফরে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ছাড়াও অর্থনৈতিক ইস্যুতেও আলোচনা করবেন শি জিনপিং, এমনটাই আশা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের হ্যানোয় সম্মেলনের ব্যর্থ হওয়ার পর, প্রথমবার বৈঠকে বসছে চীন-উত্তর কোরিয়া।
তাই জাপানে জি টুয়েন্টি শীর্ষ সম্মেলনের আগ মুহূর্তে এ বৈঠককে বিশেষ গুরুত্ব সহকারে দেখছেন বিশ্লেষকরা। কিম জং উন এ পর্যন্ত চার দফা চীন সফরে গেলেও এই প্রথম উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং।
