
ফাতেহ ডেস্ক
উজানের পানিতে প্রবাহ বেড়েছে তিস্তায়। পানির চাপে খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারাজের সব গেট। এতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের তিস্তার তীরের নিচু এলাকা।
পানিতে তলিয়ে গেছে ভুট্টা, বাদামসহ বিভিন্ন ফসলি জমি। মৌসুমের শুরুতেই ফসলের ক্ষতির শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
এছাড়া পানিবন্দি হয়ে পড়েছে লালমনিরহাট সদরের ১২টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। বাড়িঘর ও রাস্তাঘাটের পাশাপাশি পানি ঢুকে পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ করা হয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।
