১৪৪ ধারা ভঙ্গ, ২ কর্মীর মরদেহ নিয়ে বিজেপির মিছিল

ফাতেহ ডেস্ক

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ভারতের পশ্চিমবঙ্গের ভাটপাড়া এখনও থমথমে। শুক্রবার ১৪৪ ধারা ভঙ্গ করে ২ কর্মীর মরদেহ নিয়ে বিজেপির মিছিলের পর নতুন করে উত্তেজনা দেখা দেয়। বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে পরিস্থিতি পরিদর্শনে আজ সুরিন্দর সিং আলুয়ালিয়ার নেতৃত্বে পশ্চিমবঙ্গ যাচ্ছেন বিজেপির তিন সদস্যের প্রতিনিধি দল।

এছাড়াও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং। শুক্রবার বিকেলে পুলিশের সাথে এলাকাবাসী আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ পর্যন্ত কয়েক দফা সংঘর্ষের পর ১৬ জনকে আটক করা হয়। গত এক মাসে এ এলাকায় সংর্ঘষে ৫ জন নিহত হয়েছে। চলমান উত্তেজনার জন্য একে ওপরকে দায়ী করছে বিজেপি-তৃণমূল।

আগের সংবাদতদন্ত শেষ পর্যায়ে, পালাতে পারবেন না ডিআইজি মিজান : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদটঙ্গীতে গৃহবধূ ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার