মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

ফাতেহ ডেস্ক

মানিকগঞ্জের সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েল মাহবুব নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার বন্ধু তোষার মিয়া।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বিলতালুক এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ ঘটে।

এতে দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পাশের গাছের সাথে চাপা খায়। এতে দুইজনই গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে সাটুরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

মানিকগঞ্জ সদর হাসপাতালে আনার পর তাদের অবস্থার অবনতি হলে জুয়েলকে সাভারের এনাম হাসপাতাল ও তোষারকে সাভারের সুপার হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ৩টার দিকে জুয়েল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত জুয়েল জেলার সাটুরিয়া উপজেলার দক্ষিণ রৌহা গ্রামের লাল মিয়ার ছেলে।

আগের সংবাদমহাসড়কে অবৈধ যানবাহন বন্ধে অভিযান শুরু
পরবর্তি সংবাদমহিলা মাদরাসা : বাড়ছে নারীদের ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ