ডিআইজি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা

ফাতেহ ডেস্ক

অবশেষে পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার ও তথ্য গোপনের অভিযোগে মিজানুর ও তার পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা হয়েছে।

দুদক দফতরে করা এটি প্রথম মামলা। রোববার দুপুরে সংস্থাটির পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি করেন। বাকি তিন আসামি হলেন, মিজানুরের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান স্বপন ও ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসান।

রবিবার দুদক আইনের সংশোধিত বিধিমালায় জানানো হয়, এখন থেকে দুর্নীতির তফসিলভুক্ত অপরাধের মামলা করতে থানায় যেতে হবে না। নিজ দপ্তরেই মামলা করতে পারবে দুদক। সংশোধিত সেই বিধিমালা অনুযায়ী ডিআইজি মিজানের বিরুদ্ধে প্রথম মামলা করলো সংস্থাটি।

সেই সাথে, ঘুষ লেনদেনের অভিযোগ তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য মিজানকে ১ জুলাই দুদকে তলব ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠিও দিয়েছে দুদক।

আগের সংবাদ‘আওয়ামী লীগকে ধ্বংস করার যতো চেষ্টা করা হয়েছে, আওয়ামী লীগ ততই শক্তিশালী হয়েছে’
পরবর্তি সংবাদপ্রস্তাবিত বাজেটে সিমেন্টের দাম ৪২ টাকা বাড়বে