
ফাতেহ ডেস্ক
আওয়ামী লীগকে ধ্বংস করার যতো চেষ্টা করা হয়েছে, আওয়ামী লীগ ততই শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে সবাইকে এক হয়ে কাজ করতে আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ সেবায় কাজ করতে হবে। মানুষের প্রতি ভালোবাসা, কতব্যবোধের কারনেই বারবার আঘাত আসার পরেও আওয়ামী লীগ টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এ ভূখন্ডে উন্নয়ন হয়েছে।
বাংলাদেশে হতদরিদ্র বলে কেউ থাকবে না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
