আইএইএ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ায় ক্ষুব্ধ ইসরায়েল

ফাতেহ ডেস্ক

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ফিলিস্তিনকে পর্যবেক্ষক সদস্য হিসেবে এ সংস্থায় যোগ দেয়ার অনুমতি দিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাটি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। এ ঘটনায় পচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে ইহুদিবাদী ইসরায়েল।

আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানো ও ভিয়েনায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আবদুশ শাফি এ নিয়ে মঙ্গলবার একটি চুক্তিতে সই করেন। এর ফলে ফিলিস্তিনে তেজস্ক্রিয় পদার্থ ও ইউরেনিয়ামের মতো বিস্ফোরক পদার্থের মওজুদ নিরাপত্তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে আইএইএ।

ফিলিস্তিনে কোনো পরমাণু চুল্লি নেই কিন্তু কিছু হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে পরমাণু দ্রব্য রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম এ তথ্য দিয়েছে।

এদিকে আইএইএ’র এই পদক্ষেপকে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশোন ‘আন্তর্জাতিক কনভেনশনের লঙ্ঘন’ বলে মন্তব্য করেন।

-এটি

আগের সংবাদনির্ধারিত সময়ের সাত দিন পরও হজযাত্রীদের ভিসা দেয়া শুরু হয়নি
পরবর্তি সংবাদব্রাহ্মণবাড়িয়ায় গলা-কেটে হত্যার পর কর্তিত মাথা নিয়ে থানায় হাজির খুনী