
ফাতেহ ডেস্ক
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় কারো গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সকালে দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে সিলেট ওসমানী মেডিকেলে একথা জানান।
তিনি বলেন, দুর্ঘটনার কারণ তদন্তে কাজ করছে দুটি কমিটি। নিহতদের পরিবার প্রতি এক লাখ টাকা ও আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা কোরে সহায়তা দেয়ার কথাও জানান মন্ত্রী।
এসময় সিলেট-ঢাকা রেলপথ দ্রুত ডুয়েল গেজে রূপান্তর করাসহ রেলসেবা আধুনিকায়নের আশ্বাসও দেন তিনি।
