সাতক্ষীরায় বজ্রপাত : একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ফাতেহ ডেস্ক

আজ শুক্রবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলায় পৃথক দুই বজ্রপাতের ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় কালীগঞ্জ উপজেলার গড়ইমহল গ্রামের আল-আমিন তার পরিবারসহ টিনশেডঘরে অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে আল-আমিনের পরিবারের তিনজন নিহত হন।

নিহতরা হলেন- আল-আমিন (২২), তার সহোদর রবিউল (২০) ও আল-আমিনের স্ত্রী সাবিনা আক্তার (১৮)। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক রাজীব হোসেন।

এদিকে একই সময় আশাশুনি উপজেলার মাদ্রাগ্রামে বজ্রপাতে মারা যান এক যুবক। তার নাম জুয়েল হোসেন (২৪)। বজ্রপাতের সময় তিনি গরুর গোয়ালে কাজ করছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন আশাশুনি থানার ওসি আবদুস সালাম।

আগের সংবাদফ্রান্সের একটি মসজিদে হামলার ঘটনায় ইমামসহ গুলিবিদ্ধ ২, হামলাকারীর আত্মহত্যা
পরবর্তি সংবাদট্রাম্পের কথিত ‘শান্তি থেকে সমৃদ্ধি’র পরিকল্পনা ফিলিস্তিনিদের কাছে কঠোরভাবে প্রত্যাখ্যাত