অ্যাপল ছাড়ছেন অ্যাপল পণ্যের প্রধান নকশাকার জনি আইভ

আন্তর্জাতিক ডেস্ক

দীর্ঘ দুই দশকের বেশি সময় কাজ করে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ছেড়ে দিচ্ছেন অ্যাপল পণ্যের প্রধান নকশাকার হিসেবে পরিচিত জনি আইভ।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, নিজের নকশা প্রতিষ্ঠান চালু করতে এ বছরের শেষ দিকে অ্যাপল ছেড়ে দেবেন জনি আইভ। নিজের প্রতিষ্ঠান দাঁড় করানোর পর অ্যাপল তার প্রতিষ্ঠানের গ্রাহক হিসেবে কাজ করবে।

অ্যাপলের আইকনিক ডিভাইস আইপড থেকে শুরু করে আইফোনের নকশায় জনি আইভের ভূমিকা রয়েছে। গতকাল বৃহস্পতিবার জনি আইভের অ্যাপল ছাড়ার বিষয়টি ঘোষণা দেয় অ্যাপল। তিনি স্বাধীনভাবে কাজ করার জন্য এ বছরের শেষ দিকে অ্যাপল ছাড়বেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের আইম্যাক ডিজাইনের সময় থেকেই তিনি অ্যাপলের নকশাকারী দলের অংশ হিসেবে কাজ করেছেন।

আগের সংবাদরোহিঙ্গাদের ফেরাতে চীনের সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরবর্তি সংবাদবগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩