বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফাতেহ ডেস্ক

বগুড়ায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় ২ পথচারী ও বাসের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে পৃথক দুটি দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- আল আমিন (২৮), বিপ্লব হোসেন (৩০) ও হাসান আলী (২২)। তাদের মধ্যে আল আমিন ও বিপ্লব সকাল ৭টার দিক শহরতলীর বুজরুক বাড়িয়া এলাকায় ট্রাকের চাপায় মারা যান। তাদের বাড়ি সদরের দিঘলকান্দি এলাকায়।

অপরদিকে জেলার দুঁপচাচিয়া এলাকায় সকাল ৮টার দিকে অটোরিকশা ও বাসের সংঘর্ষে হাসান আলী নামে একজন নিহত হন। তিনি জেলার কাহালু উপজেলার বুড়ইল এলাকার আমিনুল ইসলামের ছেলে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

আগের সংবাদঅ্যাপল ছাড়ছেন অ্যাপল পণ্যের প্রধান নকশাকার জনি আইভ
পরবর্তি সংবাদনিহত রিফাতের স্ত্রী ও স্ত্রীর পরিবারের নিরাপত্তায় পুলিশি পাহারা