বইটির নাম – ফররুখ আহমদ : ব্যক্তি ও কবি-শরীফ মুহাম্মদ

ফাতেহ২৪.কমঃ

নজরুল গবেষক এবং ফররুখ গবেষকও, শাহাবুদ্দিন আহমদের অল্প কিছু গদ্য আমার পড়া। সাহিত্যের সিরিয়াস সব বিষয়ে সুখপাঠ্য ও আদরমাখা গদ্যে তিনি লিখেছেন। এই শাহাবুদ্দিন আহমদের অন্যতম শ্রেষ্ঠ কাজ উপরের বইটি। তাঁর সম্পাদিত। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ হয়েছিল।

বইটির দুটি অংশ। ব্যক্তি। কবি। সাধারণ পর্যায়ের লেখক – পাঠক বন্ধুদের বলব, কবি -অংশের ৫/৭ টি লেখার সঙ্গে আপনি ব্যক্তি- অংশের ২০ টি লেখা পড়ুন। ডান -বাম, ইসলামী সব লেখক
মিলিয়ে। দেখতে পাবেন ফররুখ আহমদ আসলে কে ছিলেন! কিছু লেখা বা স্মৃতিচারণ পাঠের পর
আপনার চোখের পাতা যদি ঘন ঘন মুছতে না হয়, আপনি বুঝে নেবেন চোখের কোনো বড় রোগে আপনি ভুগছেন! ২০ টির মতো লেখা শেষ করার পর পৃথিবীর শ্রেষ্ঠ কোনো ট্রাজিক আখ্যান শেষের
হাহাকার আপনার মধ্যে যদি ছড়িয়ে না পড়ে, আপনি ধরে নেবেন মানসিক কোনো বড় গন্ডগোল আপনার মধ্যে শেকড় গেড়েছে!

দুই যুগেরও আগের এক রমজান। বইটি অর্ধেকের মতো পড়েই ছুটে গিয়েছিলাম শাহজাহানপুর। জনে জনে জিজ্ঞেস করে প্রথমে কবি বেনজির আহমদের বাড়ি। তারপর পাশের মসজিদ লাগোয়া গোরস্থানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে …। চোখের বাঁধ মুছতে মুছতে সময় পার।

ফররুখ বাংলা ভাষার শক্তিমান কবি। নিজস্ব ভাষার কবি। অপরিহার্য কবি।
ফররুখ অসম্ভব ত্যাগী, আত্মমর্যাদা-সম্পন্ন ও সৎ মানুষ।
এত দুঃখী ও দৃঢ়চেতা কবিমানুষ বাংলা ভাষায় আর আসেনি! জ্বি, আর আসেনি।

এই ঈমানদার উপেক্ষিত মহানের জন্য চলুন, আজ কাল পরশু একটু দোয়া করি।

আগের সংবাদযে কারণে নষ্ট হয়ে যেতে পারে স্মার্টফোনের ব্যাটারি!
পরবর্তি সংবাদ‘যাত্রীদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা’