
ফাতেহ ডেস্ক
পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রম, ডিজিটালাইজেশনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার সকালে এনইসি মিলনায়তনে ডিজিটাল ডাটাবেজ পদ্ধতি বিষয়ক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন মন্ত্রী।
তিনি বলেন, সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে আছে, সরকারি দপ্তর। উন্নয়ন প্রকল্পে ডিজিটাল নজরদারি আসলে স্বচ্ছতা নিশ্চিত হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে গতি আসার পাশাপাশি অর্থায়ন কার্যক্রমেও আসবে স্বচ্ছতা।
পরিকল্পনামন্ত্রী বলেন, পরিকল্পনা কমিশন, অন্য মন্ত্রণালয়ের কাজের ক্ষেত্র প্রস্তুত করে দেয়। তাই এই মন্ত্রণালয়কেই সবার আগে পুরোপুরি ডিজিটালাইজড হতে হবে।
