সাতক্ষীরায় ছিনতাইকারীদের হামলায় আহত কিশোর আইসিউইতে

ফাতেহ ডেস্ক

সাতক্ষীরায় ছিনতাইকারীদের হামলায় আহত কিশোর শাহিনের অপারেশনের পর ঢাকা মেডিক্যালের আইসিউইতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

শনিবার সকালে পাটকেলঘাটা উপজেলার ধানদিয়া গ্রামে কিশোর শাহীনকে মারধর করে তার ভ্যানটি ছিনতাই করে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, শাহীনের ভ্যান ভাড়া নিয়ে পাটকেলঘাটা থানার ধানদিয়ার দিকে রওনা হয় দুর্বৃত্তরা।

পরে ধানদিয়া গ্রামে একটি পাট ক্ষেতের পাশে শাহীনের মাথা ফাটিয়ে তার ভ্যান ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়ারা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে আনা হয়।

আগের সংবাদপাস হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট
পরবর্তি সংবাদওসি মোয়াজ্জেম আদালতে হাজির