ঐক্যফ্রন্টে ঐক্য নেই: তথ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক

এলডিপির চেয়ারম্যান অলি আহমেদের নতুন জোট ঘোষণার সিদ্ধান্তই প্রমাণ করে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটে ঐক্য নেই। এ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যে দলটির নেতাকর্মীরা ১৮ দিন ধরে দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখে, তারা কীভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।

এ সময় তিনি, নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

আগের সংবাদওসি মোয়াজ্জেম আদালতে হাজির
পরবর্তি সংবাদ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পাস