
ফাতেহ ডেস্ক
ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়িয়ে এক চুলায় ৯২৫ টাকা ও দুই চুলায় ৯৭৫ টাকা করা হয়েছে। ১ জুলাই থেকে নতুন এ দাম কার্যকর করা হবে।
রোববার (৩০ জুন) বিকেল চারটায় কারওয়ানবাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
দাম বাড়ানোর ফলে গৃহস্থালি পর্যায় থেকে শুরু করে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন, ক্যাপ্টিভ পাওয়ার, সার, চা বাগান, হোটেল, রেস্টুরেন্ট,সিএনজিচালিত যানবাহনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ছে।
এছাড়া আবাসিকে মিটারযুক্ত প্রতি ঘনমিটারে গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১২ টাকা ৬০ পয়সা।
মনোয়ার ইসলাম জানান, বিদ্যুতের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা, ক্যাপটিভ পাওয়ারে ১৩ টাকা ৮৫ পয়সা, সার ৪ টাকা ৪৫ পয়সা, শিল্পে ১০ টাকা ৭০ পয়সা এবং চা-বাগানে ১০ টাকা ৭০ পয়সা।
সিএনজির ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৪৩ টাকা এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ক্ষেত্রে ২৩ টাকা। ক্ষুদ্র ও কুটির শিল্পে গ্যাসের দাম বাড়ানো হয়নি। এর আগের দাম প্রতি ঘনমিটার ১৭ টাকাই রাখা হয়েছে।
