সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস

ফাতেহ ডেস্ক:মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ঝোড়ো হাওয়াসহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত বজায় আছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

এছাড়া যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যান্য নদীবন্দরে ১ নম্বর সংকেত জারি করা হয়েছে।

আগের সংবাদভারতীয় শাড়িতে কোণঠাসা দেশি ব্যবসায়ীরা
পরবর্তি সংবাদগ্যাসের দাম ১৪৩ শতাংশ বাড়ানোর সুপারিশ