গ্যাসের দাম ১৪৩ শতাংশ বাড়ানোর সুপারিশ

ফাতেহ ডেস্ক:শিল্প কারখানায় গ্যাসের দাম ২৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে তিতাস। বিপরীতে ১৪৩ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করেছে এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি। রাজধানীর কারওয়ান বাজারে মঙ্গলবার গণশুনানিতে কারিগরি কমিটি এ সুপারিশ করে। তবে মুনাফার পরেও দাম বাড়ানোর পদক্ষেপকে অযৌক্তিক বলেছে কনজিউম্যার অ্যাসোশিয়েস অব বাংলাদেশ ক্যাব।

গত বছরের ফেব্রুয়ারিতে সবশেষ গ্যাসের দাম বাড়ানোর পর আবারো দাম বাড়ানো প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণ কোম্পানিগুলো। আবাসিকে না বাড়লেও শিল্প, বাণিজ্যসহ সব খাতে গড়ে ২৪০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করে তিতাস। তবে কমিশনের কারিগরি মুল্যায়ন কমিটি ১৪৩ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করে।

প্রস্তাবে তিতাস বিদ্যুতে প্রতি ঘনমিটার ৩ টাকা ১৬ পয়সার পরিবর্তে ১০ টাকা, সার কারখানায় ২ টাকা ৭১ টাকার বদলে প্রায় ১৩টাকা। শিল্পে বাড়িয়ে ১৫ টাকা করার প্রস্তাব করে তিতাস। ক্যাব বলছে, গ্যাস কোম্পানিগুলো লোকসানে না থাকায় দাম বাড়ানো অযৌক্তিক।

বর্তমানে গ্রাহক পর্যায়ে ঘনমিটারে সিএনজির মুল্যহার ৪০ টাকা। নতুন প্রস্তাবে তা দাঁড়ায় ৪৮ টাকা ।

চলতি বছরে জাতীয় গ্রিডে যুক্ত হবে আমদানি করা এলএনজি। দেশীয় গ্যাসের চেয়ে এলএনজির দাম বেশি হওয়ায় লোকসান কমাতে দাম বাড়ানোর উদ্যোগ, বলছে জ্বালানি বিভাগ।

আগের সংবাদসমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস
পরবর্তি সংবাদট্রেনের শিডিউল বিপর্যস্ত, চরম দুর্ভোগে যাত্রী