হিন্দু অভিনেত্রীদের জায়রাকে অনুসরণ করতে বললেন হিন্দুগুরু

আন্তর্জাতিক ডেস্ক

ধর্মীয় বিশ্বাস রক্ষার্থে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দিয়েছেন বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম।

বলিউডের অনেকেই জায়রার এ ঘোষণাকে ‘প্রতিক্রিয়াশীল’ ও ‘অপরিপক্ব’ মন্তব্য করলেও তার প্রশংসা করেছেন হিন্দুগুরু স্বামী চক্রপাণি মহারাজ।

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, হিন্দু অভিনেত্রীদের জায়রা ওয়াসিমকে অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেছেন অখিল ভারতীয় হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপাণি।

এক টুইটার বার্তায় এই হিন্দুগুরু বলেন, “অভিনেত্রী জায়রার সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রশংসনীয়। হিন্দু অভিনেত্রীদের উচিত জায়রা থেকে অনুপ্রেরণা নেওয়া।”

এদিকে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন অভিনয় ছাড়ার বিষয়ে বক্তব্য জানতে সোমবার সকালে জায়রা ওয়াসিমের সঙ্গে যোগাযোগ করে। তাবে জায়রা তাদের সঙ্গে কোনো কথা বলেননি। এরপর নিউজ এইটিন কর্তৃপক্ষ জায়রা ওয়াসিমের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে। তখন ম্যানেজার জানান, অভিনয় জগত ছাড়ার মতো কোনো সিদ্ধান্ত জায়রা ওয়াসিম নেননি। তার অ্যাকাউন্ট হ্যাক করে এমন পোস্ট করা হয়েছে। আইডি উদ্ধারে সংশ্লিষ্টদের সহায়তা নেয়ার কথাও জানান জায়রা ওয়াসিমের ম্যানেজার।

ম্যানেজারের এমন বক্তব্যের পর বিষয়টিকে যখন এমনটিই ভাবা হচ্ছিল, ঠিক তখনই আবার নিজের অবস্থানের কথা জানান দেন জায়রা ওয়াসিম। সোমবার দুপুরের পর ইনস্টাগ্রামে দেয়া একটি পোস্টে জায়রা জানান, তার কোনো আইডি হ্যাক হয়নি। তিনি নিজেই তার আইডিগুলো চালাচ্ছেন। পাশাপাশি কোনো ধরনের মিথ্যা সংবাদ বিশ্বাস না করতে ভক্তদের পরামর্শ দেন জায়রা ওয়াসিম।

আরএইচ/

আগের সংবাদমোদি চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই বন্ধ করা যায় গেরুয়া তাণ্ডব : কামরুজ্জামান
পরবর্তি সংবাদদাওরায়ে হাদীসের ফল প্রকাশ আগামীকাল, রেজাল্ট দেখবেন যেভাবে