
ফাতেহ ডেস্ক
আজ সকাল ১১ টায় প্রকাশ করা হয়েছে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (মাস্টার্স) পরীক্ষার ফল ।
এ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ২৬,৭৮৮ জন। এরমধ্যে ছাত্র ১৮,৫৬৬ জন; ছাত্রী ৮,২২২ জন; । সারাদেশে ১৭৪টি পুরুষ কেন্দ্রে ও ১৮৭টি মহিলা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে – নিবন্ধন থেকে শুরু করে ফলাফল তৈরি করা পর্যন্ত যাবতীয় কাজে আন্তরিক সহায়তার জন্য মাদরাসাসমূহ, বোর্ড পরিচালকবৃন্দ এবং নেগরান, পরীক্ষক, নিরীক্ষক ও অফিসকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইয়াতুল উলয়ার প্রধান নেতাগণ।।
মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬,৭৮৮ জন। বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন, অনুত্তীর্ণ ৪,৮৮২ জন এবং অনুপস্থিত ছিল ২,৬২৫ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮%, ছাত্রী ৬৫.২৬%। গড় পাসের হার ৭৩.৫১%। মুমতায (স্টার) বিভাগে উত্তীর্ণ হয়েছে, ছাত্র ৯৫৯ জন এবং ছাত্রী ৯২ জন।
জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,১২৪ জন, ছাত্রী ১,০৭৬ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৬৩৪ জন, ছাত্রী ২,৩৫১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,১৫২ জন, ছাত্রী ১,৬৯১ জন। এছাড়া মোট ১৪ জনের পরীক্ষা বাতিল করা হয়।
যেভাবে পাবেন হাইআতুল উলয়ার রেজাল্ট:
হাইআতুল উলয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com এ রেজাল্ট পাওয়া যাবে। মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। যে কোন নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে HTR (স্পেস) রোল নম্বর লিখে Send করতে হবে ২৯৯৩৩ নম্বরে।
আরএইচ/
