সৌদির কাছে গোয়েন্দা প্রযুক্তি বিক্রি নিষেধ করেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের রাজপরিবারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগি’র হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির কাছে কোনো গোয়েন্দা প্রযুক্তি বিক্রি করতে নিষেধ করেছে জাতিসংঘ।

আনাদোলুর খবরে বলা হয়, জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয় তদারকির কাজে নিয়োজিত বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড মঙ্গলবার ওই আহ্বান জানান। তিনি জাতিসংঘের পক্ষ থেকে তিনি খাশোগি হত্যার বিষয়টিও তদন্ত করছেন।

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে গিয়ে গুপ্তহত্যার শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। এখন পর্যন্ত তার মরদেহেরও কোনো সন্ধান পাওয়া যায়নি।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের অভিযোগ, ইস্তানবুলে আসা সৌদির ১৫ সদস্যের একটি দল খাশোগি হত্যাকাণ্ডের জন্য দায়ী। কাজেই অপরাধীদের অন্যত্র খুঁজে লাভ হবে না।

খুনিদের বিচার তুরস্কেই হওয়া উচিত বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

এদিকে সৌদি আরবের কাছে মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রির প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমার বন্ধু, যিনি সৌদি আরবের অর্থনীতি ও সামাজিক সংস্কারের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।

তবে রিয়াদের কাছে ট্রাম্প প্রতিরক্ষাসামগ্রী বিক্রয়ের পরিকল্পনা করলে কংগ্রেস তাতে বাধা তৈরি করেছে। সৌদি আরবের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কংগ্রেসের ডেমোক্র্যাটিক ও কিছু রিপাবলিকান সদস্য নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন।

আরএইচ/

আগের সংবাদদাওরায়ে হাদীসে মেধা তালিকার শীর্ষ ১০ (ছাত্রী)
পরবর্তি সংবাদটেকসই বিশ্ব গড়তে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব