
আন্তর্জাতিক ডেস্ক
‘জয় শ্রীরাম’ না বলায় এবার ১১ বছরের এক মাদরাসা ছাত্রকে মারধর করেছে চার যুবক। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার নিতুড়িয়ায় এ অমানবিক ঘটনা ঘটেছে।
ওই কিশোরের অভিযোগ, এক বন্ধুকে বাসে তুলে দিয়ে মাদরাসায় ফিরছিল সে। সে সময় তার পথ আটকায় ৩০ বছর বয়সী চার যুবক। প্রথমে পরিচয় জানতে চায়। এরপর তাকে ‘জয় শ্রীরাম’ বলার জন্য চাপাচাপি করে তারা। যুবকদের কথা না শোনায় তাকে লাথি, ঘুষি মারা হয়। অনেক কাকুতি-মিনতি করছিলাম। ওরা শোনেনি। পরে ওদের একজন বলল, খারাপ কিছু হলে ফেঁসে যাব। তার পরে মার থামায়।
বৃহস্পতিবার তার বাবা নিতুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ এ ঘটনা তদন্ত হচ্ছে বলে জানালেও ২৪ ঘণ্টা পরেও কাউকে গ্রেফতার করা হয়নি।
এ ঘটনার পর তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর দাবি, বিজেপি উগ্র হিন্দুত্বের স্লোগান তুলে সন্ত্রাস চালাচ্ছে। অপরদিকে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর পাল্টা দাবি, বিজেপির ভাবমূর্তিতে কালি ছেটাতে তৃণমূল এ কাণ্ড ঘটিয়েছে।
ওই কিশোরের মাদরাসার শিক্ষক বলেন, অনেক রাত হলেও ঘুমাচ্ছিল না বলে ছেলেটাকে ডেকে কথা বলি। তখনই জানলাম, এমন ঘটনা ঘটেছে। ছেলেটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে তার বাবা। তিনি বলেন, কোন ভরসায় ছেলেকে মাদরাসায় রাখব? যদি আরও খারাপ কিছু হয়। বাড়ি ফিরেও ছেলে ভয়ে আছে।
আরিএইচ/
