তিউনিসিয়ায় নিষিদ্ধ হলো নেকাব

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় পাবলিক প্রতিষ্ঠানগুলোতে মুখ ঢেকে রাখার পর্দা নেকাব নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার অজুহাত দেখিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ এ নিষেধাজ্ঞা জারি করেন।

গত জুন মাসের শেষের দিকে দেশটির রাজধানী তিউনিসে এক ‘ওয়ান্টেড জঙ্গি’র আত্মঘাতী হামলার প্রেক্ষিতে এ আইন জারি করা হয়। আত্মঘাতী হামলায় দুই জনের মৃত্যু ও সাত জন আহত হন।

তবে এই নিষেধাজ্ঞা যেন সাময়িক হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার কর্মীরা।

তিউনিসিয়ার দীর্ঘ সময় ধরে শাসনক্ষমতায় থাকা জাইন আল আবিদিন বেন আলীর সময় তিউনিসিয়ায় হিজাব ও নেকাব নিষিদ্ধ ছিল। ২০১১ সালে বেন আলীর পতনের পর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়।

নতুন আইন অনুযায়ী, তিউনিসিয়ায় কেউ সরকারি, প্রশাসনিক ভবন, বা প্রতিষ্ঠানে মুখে পর্দা পরে প্রবেশ করতে পারবে না।

আরএইচ/

আগের সংবাদহিত্তিন যুদ্ধ : সালাহউদ্দিন আইয়ুবির আল-আকসা জয়
পরবর্তি সংবাদমাদরাসা নিয়ে মন্তব্যের জেরে ক্ষােভ ঝাড়লেন মমতা