পয়সা হালাল করে খাবেন : ধর্মপ্রতিমন্ত্রী

ফাতেহ ডেস্ক

হাজিদের সেবাদানকারী সবাইকে হজের দায়িত্ব সঠিকভাবে পালন করে পয়সা হালাল করে খেতে বলেছেন ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, যারা হাজিদের সেবা করার জন্য সৌদি আরব গেছেন, তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যারা হজে পোস্টিং পান, বিগত বছরগুলোয় তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে। পূর্ব অভিজ্ঞতার আলোকে এবার চিকিৎসক নার্সসহ সব বিভাগের সঙ্গে বৈঠক করা হয়েছে। হাজিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তাদের প্রতি কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। তারা যত বড় কর্মকর্তাই হোক, দায়িত্ব তাদের পালন করতেই হবে। এর জন্য প্রত্যেককে পারিশ্রমিক দেয়া হয়। দয়া করে সেটি হালাল করে নেবেন।

শনিবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হজ অফিস সূত্রে জানা যায়, শনিবার বিমান ও সৌদি এয়ারলাইন্স যথাক্রমে সাতটি ও নয়টি করে মোট ১৬টি হজ ফ্লাইট পরিচালনা করে। ফ্লাইটগুলোতে ছয় হাজার ৮৬৭ জন হজযাত্রী ঢাকা ত্যাগ করেন।

আগের সংবাদউগ্র হিন্দুদের নির্যাতনের পাল্টা প্রতিরোধ গড়ে তুলুন : সাইয়্যেদ মাহমুদ মাদানী
পরবর্তি সংবাদভারতে মুসলিমদের উপর নির্যাতন অসাংবিধানিক : সাইয়্যেদ আরশাদ মাদানি