ভারতে মুসলিমদের উপর নির্যাতন অসাংবিধানিক : সাইয়্যেদ আরশাদ মাদানি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে মুসলিমদের উপর নির্যাতন দেশের সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, জমিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি।
তিনি বলেন, মুসলিমদের উপর নির্যাতন দেশের সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে। দেশের বিচার ব্যবস্থা উপর মানুষের অনাস্থা তৈরি হচ্ছে। মুসলিমদের উপর চলমান সহিংসতা ও হত্যার ঘটনায় সুপ্রীম কোর্টের স্পষ্ট আদেশ সত্ত্বেও গণহত্যা, নির্যাতন বন্ধ হয়নি। দেশের বর্তমান পরিস্থিতি ১৯৪৭ সালের চেয়ে আরও খারাপ ও বিপজ্জনক হয়ে উঠেছে।

গত বৃহস্পতিবার (৪ জুলাই) জমিয়তে উলেমায়ে হিন্দের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। মাওলানা ফজলুর রহমান কাসামির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বাবরি মসজিদ, তিন তালাক, আসাম নাগরিকত্ব ও চলমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়।

মওলানা আরশাদ মাদানি আরো বলেন, বাবরি মসজিদের মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা যে কোন সিদ্ধান্ত গ্রহণ করব এবং আদালতের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাবো। কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী কর্তৃপক্ষের অধীনে, মুসলমানদের ধর্মীয় ও পারিবারিক বিষয়গুলিতে সরকার বা সংসদে হস্তক্ষেপ করার কোন অধিকার নেই। কারণ ধর্মীয় স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার।

তিনি আরো বলেন, ইসলামি শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক এমন কোন আইন গ্রহণ করা হবে না এ দেশে।

আগের সংবাদপয়সা হালাল করে খাবেন : ধর্মপ্রতিমন্ত্রী
পরবর্তি সংবাদনুসরাত কাহিনী : পশ্চিমবাংলায় যেভাবে ফতোয়াভীতি ছড়ানো হচ্ছে