নাইজেরিয়ায় স্কুলে প্রবেশ করতে খুলে নেয়া হচ্ছে মুসলিম মেয়েদের হিজাব

আন্তর্জাতিক ডেস্ক

স্কুলে প্রবেশ করতে হলে মুসলিম মেয়েদের হিজাব বা মুখ ঢেকে রাখার পর্দা খুলে নেয়া হচ্ছে। নাইজেরিয়ার ইবাদন শহরের দ্য ইন্টারন্যাশনাল স্কুলে ঘটেছে এই ঘটনা। খবর আনাদলুর।

মুসলিম মেয়েদের হিজাব খুলের নেয়ার দৃশ্য ভাইরাল হয়েছে দেশটির সামাজিক মাধ্যমে। ৪৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, ওই স্কুলের এক শিক্ষক এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে চিৎকার করে বলছেন, ‘তাদের জাহান্নামে যেতে দাও।’

তবে ওই শিক্ষক বলেন, মেয়েরা স্কুলের বাইরে হিজাব পরতে পারবে।

এ ঘটনায় অনেকে উল্লেখ করেছেন, মুসলিম মেয়েদের প্রতি বৈষম্য করা হচ্ছে। আবার কেউ বলেছেন, স্কুল মসজিদ বা চার্চ নয়। তাই স্কুলের ইউনিফর্ম পড়ে স্কুলে যাওয়া উচিৎ।

আগের সংবাদআফগানিস্তানে গোয়েন্দা বাহিনীর কার্যালয়ে তালেবানের গাড়িবোমা হামলা
পরবর্তি সংবাদ‘হরতাল এখন গণআন্দোলনের অস্ত্র নয়, এটায় মরিচা ধরে গেছে’