‘হরতাল এখন গণআন্দোলনের অস্ত্র নয়, এটায় মরিচা ধরে গেছে’

ফাতেহ ডেস্ক

হরতাল এখন গণআন্দোলনের অস্ত্র নয়, এটায় মরিচা ধরে গেছে, তাই রাজধানীতে চলছে যানজট, হরতালও হারিয়েছে কার্যকারিতা। আজ রবিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাম জোটের ডাকা আজকের হরতাল বিষয়ে মন্তব্য করতে গিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, গ্যাসের দাম সমন্বয় করার জন্য মূল্য বৃদ্ধি করা হয়েছে। এ কারণে গ্যাসের দাম বাড়ানো বাস্তবসম্মত। ফলে বামজোটের ডাকা এ হরতালে বাস্তবতা বুঝে জনগণের সাড়া মিলেনি।

আগের সংবাদনাইজেরিয়ায় স্কুলে প্রবেশ করতে খুলে নেয়া হচ্ছে মুসলিম মেয়েদের হিজাব
পরবর্তি সংবাদনাটোরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে স্কুলশিক্ষকের যৌননির্যাতন