চালকের ঘুম, বাস নর্দমায় পড়ে প্রাণ গেল ২৯ জনের

আন্তর্জফতিক ডেস্ক

ভারতে চালকের ঘুমের কারণে বাস দুর্ঘটনায় ২৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ১৭ জন।

দিল্লির কাছে যমুনা এক্সপ্রেস ওয়েতে সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি। দেশটির উত্তরপ্রদেশ পুলিশ এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, ১৬৫ কিলোমিটার দীর্ঘ যমুনা এক্সপ্রেসওয়ে নয়ডার সঙ্গে উত্তরপ্রদেশের আগরাকে সংযুক্ত করেছে। একটি স্লিপার কোচবিশিষ্ট যাত্রীবাহী বাস ৪৬ যাত্রী নিয়ে লখনৌ থেকে দিল্লির দিকে যাচ্ছিল। ভোরের দিকে রাস্তা থেকে বাসটি নর্দমায় ১৫ ফুট গভীরে গিয়ে পড়ে। এখন পর্যন্ত ২০ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকাজ চলছে। চলন্ত বাসে চালকের ঘুমের কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এটি রাস্তা থেকে নর্দমায় গিয়ে পড়ে।

জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এ ঘটনায় মুখ্যমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের লোকেরা যাতে সব রকম সুযোগ-সুবিধা লাভ করে, সেদিকে বিশেষ নজর দিতে বলেছেন।

উত্তরপ্রদেশ হাইওয়ে এরই মধ্যে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে।

আরএইচ/

আগের সংবাদহৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পরবর্তি সংবাদবঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বাংলাদেশে আসছেন মাহাথির মোহাম্মদ