ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক কেন্দ্র বলছে, সোমবার বেলা ১১টার দিকে খুজেস্তানের মসজিদ সোলায়মান এলাকার কাছে ভূমিকম্প আঘাত হেনেছে। মসজিদ সোলায়মান এলাকার ১৭ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ একটি দেশ ইরান। দেশটির ভেতর দিয়ে বেশ কয়েকটি ফল্ট লাইন চলে গেছে। ইরানের ৯০ শতাংশ এলাকা এই ফল্ট লাইনের আওতায়। যে কারণে ইরানে প্রায়ই প্রাণঘাতী ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানে।

আগের সংবাদ‘২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক দেশ’
পরবর্তি সংবাদমানববন্ধনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাইলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা