সৌদি আরবের কনসার্ট বাতিল করলেন নিকি মিনাজ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার গায়িকা নিকি মিনাজ। বার্তা সংস্থা এএফপি’কে পাঠানো এক বিবৃতিতে নিকি মিনাজ বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, জেদ্দায় ওয়ার্ল্ড ফেস্টে আমার নির্ধারিত কনসার্টে অংশ নিব না। খবর বিবিসি’র।

আগামী ১৮ জুলাই জেদ্দায় একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল। ওই কনসার্টে আমেরিকার গায়িকা নিকি মিনাজ পারফর্ম করবেন এমন ঘোষণা দেয়া হয়। ব্যাপক সমালোচনার মুখে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন তিনি।

ঘোষণার পরপরেই বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হয়। নিকি মিনাজ উগ্র অশ্লীল গায়িকা হিসেবে সমালোচিত। তিনি পারফর্ম করার সময় বেশীরভাগ সময় অর্ধনগ্ন অবস্থায় থাকেন। এধরণের একজন আমেরিকার গায়িকাকে নিয়ে মুসলমানদের পবিত্র ভূমি সৌদি আরবে কনসার্ট করার ঘোষণাকে কোনভাবেই মেনে নিতে পারেনি মুসলিম বিশ্ব। ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সৌদি সরকারের তীব্র সমালোচনা করেছেন বিশ্ব মুসলিম সম্প্রদায়। বিশেষ করে মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদত হজ্বের মৌসুমে, খোদ হজ্ব পালনের দেশে এধরণের আয়োজন মুসলমানদের জন্য অকল্পনীয়।

আগের সংবাদশ্রমিক নির্যাতন মামলায় সৌদি যুবরাজের বোনের বিচার শুরু
পরবর্তি সংবাদকক্সবাজার সৈকতে ভেসে এলো ৬ লাশ