
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল বাহিনী এখন বিশ্বের শীর্ষ পদাতিক বাহিনীতে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বাহিনীটির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। বিপ্লবী গার্ড বাহিনীর স্থল সদস্যদের ইরানের কৌশলগত বাহিনী হিসেবেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার ইরানের মাশহাদে আইআরজিসির কমান্ডার ও স্থল বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে জেনারেল সালামি এসব মন্তব্য করেন।
জেনারেল হোসেইন সালামি বলেন, ইরান এখন স্থলযুদ্ধের ক্ষেত্রে এমন শক্তি অর্জন করেছে যে, শত্রুকে যেকোনো যুদ্ধে পরাজিত করতে সক্ষম। আইআরজিসির স্থল বাহিনী এখন বিশ্বের শীর্ষ পদাতিক বাহিনীতে পরিণত হয়েছে।
এসময় শত্রুরা ইরানের বিরুদ্ধে সামরিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আরএইচ/
